২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মা-মেয়ে খুন

টাকা পয়সা নিয়ে বিরোধের জের হিসেবে স্বামী ও সতীনের হাতে খুন হয়েছে কুমিল্লার তিতাস উপজেলার এক অন্তঃস্বত্ত্বা গৃহবধু ও তার শিশু কন্যা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

পুলিশ সূত্রে জানা গেছে, তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর গ্রামের আব্দুল জলিল দ্বিতীয় স্ত্রী রানু বেগমকে নিয়ে দীর্ঘদিন দুবাইয়ে ছিলেন। সেখান থেকে তিনি দেশে থাকা প্রথম স্ত্রী খোরশেদা বেগমের কাছে নিয়মিত টাকা পাঠাতেন। কিন্তু দেশে ফিরে অর্থের হিসেব নিকেষ নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে আব্দুল জলিল প্রথম স্ত্রীর পক্ষ নিয়ে এক পর্যায়ে রানু বেগমকে মারধর করে।

বুধবার রাতে ৪ মাসের অন্তঃস্বত্ত্বা রানু বেগম ও তার ৪ বছরের শিশু কন্যাকে মৃত অবস্থায় পাওয়া গেলে তার আত্মীয়স্বজন একে হত্যা বলে  থানায় অভিযোগ করে। যদিও আব্দুল জলিল ও খোরশেদা একে আত্মহত্যা বলে দাবী করছেন।

পুলিশ মা ও মেয়ের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লায় প্রেরন করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।