২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার লোকোশেড থেকে অবাধে তেল পাচার

খুলনা রেলওয়ের লোকোশেড ডিপো থেকে জ্বালানি তেল চুরি ও পাচার মাত্রা বেড়ে গেছে। প্রতিরাতে অন্ততঃ ৩ হাজার লিটার ডিজেল এবং ৫০ লিটার লুব অয়েল চুরি হচ্ছে।্ রেলওয়ের খুলনা অফিসের সূত্রে এ তথ্য জানা গেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 10:50 AM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সূত্র জানায়, লিটার প্রতি ডিজেলের বাজার মূল্য ২৬ টাকা এবং মবিল ৭০ টাকা। সে হিশেবে লোকোশেড থেকে প্রতিরাতে পাচারকৃত জ্বালানি তেলের মূল্য ৮১ হাজার ৫ শ’ টাকা। মাসে ২৪ লাখ ৪৫ হাজার এবং বছওে ২ কোটি ৯৭ লাখ ৪৭ হাজার ৫শ’ টাকা।

অভিযোগ রয়েছে, লোকোশেডস্থ তেলের ডিপো কর্মকর্তা, কর্মচারী, ডিপো ইনচার্জ, ট্রেন ড্রাইভার, নিরাপত্তা কর্মী ও জিআরপি থানার সহায়তায় তেল চুরি ও পাচার কাজ নিবিঘেœ চলছে। রেলওয়ের চোরাই তেল কারবারের ওপর নির্ভর করে এ এলাকায় শক্তিশালী একটি চোরাকারবারী চক্র গড়ে উঠেছে।

অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘ সময় তেল পাচার সিন্ডিকেট কুখ্যাত খুনি এরশাদ শিকদারের নিয়ন্ত্রনে ছিলো। বর্তমানে ২১ নং ওয়ার্ডে সরকারী দলের কিছু নেতা তেল চোরাকারবারকারী চক্রকে শেল্টার দিচ্ছে।

লোকোশেডের পাশে লোকোকলনী এলাকায় মূলত চোরাকারবারী চক্রের আস্থানা। রাত ৮/৯ টা থেকে তেল চুরি শুওæ হয়। ব্যারেল ভর্তি চোরাই ডিজেল ও মোবিল ভ্যানে নিয়ে যাওয়া হয় ৪ ও ৫ নং ঘাটে। এখানে নির্ধারিত দু’তিন ব্যবসায়ী সমস্ত তেল কিনে নেয়। লোকোশেড থেকে প্রতি লিটার ডিজেল ১৭/১৮ টাকায় বিক্রি হয়। ব্যবসায়ীরা এ তেল পাইকারী কিনে ২২ টাকা দরে।

জানাগেছে, খুলনা রেল ষ্টেশন থেকে প্রতিদিন ৭/৮ টি ট্রেন ভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। ট্রেনগুলোর আপডাউনে প্রয়োজন অতিরিক্ত জ্বালানী বরাদ্ধ দেওয়া হয়। অতিরিক্ত তেল রেলের ড্রাইভাররা লোকো দুর্নীতিবাজ কর্মকর্তাদের কাছে বিক্রি করে।

তবে লোকোশেড থেকে তেল চুরির অভিযোগ অˉ¦ীকার করেছেন লোকো ইনেস্পেক্টর। তিনি বলেন, সুনির্দিষ্ট হিসেবে প্রতি ট্রেনের জন্য দুরত্ব অনুযায়ী তেলের পরিমাণ নির্ধারিত আছে। এখানে অনিয়মের বা চুরির কোন সুযোগ নেই। এছাড়া বছরে ৬ বার লোকো বিভাগে অডিট হয়। প্রতি ৩ মাসে একবার বিশেষ অডিট হয়। এ কারণে লোকো থেকে তেল চুরি বা পাচার অসম্ভব বলে তিনি দাবি করেন।