পটুয়াখালীতে পলাশ হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন
পটুয়াখালী জেলা যুব লীগ নেতা পলাশ হত্যার বিচারের দাবিতে বুধবার পারিবারিক উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।
মানব বন্ধন শেষে সমাবেশে বক্তৃতা করেন নিহতের বাবা, সাবেক পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা, স্ত্রী রোকসানা পারভীন, পৌর কমিশনার আখতারুজ্জামান খান নোবেলসহ অনেকে।
বক্তারা পলাশ হত্যার আসামীদের ফাঁসি দাবি করেন।
মঙ্গলবার পটুয়াখালী প্রেসক্লাবে তারা সংবাদ সম্মেলনও করেন।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বাবা।
