যান্ত্রিক ত্র“টির কারণে যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে বরিশাল-চট্টগ্রাম রুটের একমাত্র জাহাজ আলাউদ্দিন
বরিশাল-চট্রগ্রাম নৌপথে চলাচলকারী বিআইডব্লিউটিসি’র একমাত্র জাহাজ আলাউদ্দিন যান্ত্রিক ত্র“টির কারণে যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে এ রুটে চলাচলকারী যাত্রীরা যেমন প্রচণ্ড সমস্যার সম্মুখীন হবে তেমনি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে।
এ পথে চলাচলকারী বিআইডব্লিউটিসি’র অপর দু’টি জাহাজের মধ্যে মনিরুল হক মেরামতের জন্য দীর্ঘ দু’বছর ধরে নারায়ণগঞ্জ ডকে পড়ে আছে। অপর জাহাজ মতিন গত তিন মাস ধরে চট্টগ্রামে অবস্থান করছে।
এখন শেষ ভরসা আলাউদ্দিন যদি কোন কারণে বন্ধ হয়ে যায় তাহলে এ পথের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হবে। বর্তমানে বরিশাল-চট্টগ্রাম নৌপথে জাহাজ আলাউদ্দিন সপ্তাহে একবার যাত্রী পরিবহন করছে।
জাহাজগুলো ১৯৬৪ সালে থেকে আনার পর কোন সংস্কার করা হয়নি। বিআইডব্লিউটিসি’র বরিশালের ম্যানেজার শাহ মো. খালেদ নেওয়াজ বিডিনিউজকে জানান, গত বছর জাহাজগুলো মেরামতের জন্য ৩৩ কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরে মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা একনেকের বৈঠকে ওঠেনি। এ ব্যাপারে সরকারের আশু পদক্ষেপ দাবি করছে ভুক্তভোগী মহল।
