২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধীরাকে জেল হাজতে প্রেরণ, আবারও রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ

খুলনার সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যার মূল পরিকল্পনাকারী শিবির ক্যাডার শাহাবুদ্দিন লস্কর ধীরাকে দু’দিনের রিমান্ড শেষে মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 03:16 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

এদিকে পুনরায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। আগামী ২১ জুলাই রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

দু’দিনের রিমান্ডে তেমন কোনও তথ্য না দেওয়ায় পুলিশ ধীরাকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন জানালে মহানগর মুখ্য হাকিম ২১ জুলাই শুনানির দিন ধার্য করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গত ৫ জুলাই ধীরাকে ঢাকার সিআইডি অফিস থেকে গ্রেফতার করা হয়েছে।