লক্ষ্মীপুরের রামগতিতে পুত্রের হাতে মা খুন
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরমার্টিন গ্রামে সোমবার রাতে পাষণ্ড এক পুত্রের হাতে মা খুন হয়েছেন।
নিহতের নাম খায়রুন নেছা (৫৫)। পুলিশ পুত্র হারুনুর রশিদকে গ্রেফতার করেছে।
রামগতি থানার ওসি খুরশিদ আলম জানান, জমির ভাগ-বাটোয়ারা নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে পুত্র হারুনুর রশিদ ধারালো ছেনি দিয়ে কুপিয়ে মাকে হত্যা করে। পরে সে তার মায়ের লাশ টয়লেটে লুকিয়ে রাখে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
