২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোহার দরজার নিচে চাপা পড়ে দারোয়ানের মর্মান্তিক মৃত্যু

লোহার দরজার নিচে চাপা পড়ে সোমবার মানিকগঞ্জ জেলা খাদ্য গুদামের একজন দারোয়ানের মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 05:47 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

জেলা খাদ্য গুদামের দারোয়ান কাজীমুদ্দিন (৪৮) দুপুরে ৪নং গুদামের দরজা বন্ধ করতে গেলে তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন তার লাশ টেনে বের করে। নিহতের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া গ্রামে।