২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ সীমান্তে পুশ ইনের ১ ঘন্টার মধ্যে ৫ বাংলাভাষী ভারতীয়কে পুশব্যাক

নওগাঁর সাপাহার উপজেলার সীমান্ত পথে সোমবার ভোরে বিএসএফ পাঁচ ভারতীয় বাংলাভাষী নারী, পুরুষকে বাংলাদেশে পুশ ইন করার এক ঘন্টার মধ্যে বিডিআর তাদরে ভারতে পুশব্যাক করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 05:38 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

নওগাঁর ২৮ রাইফেল ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, সোমবার ভোর তিনটার দিকে সাপাহার উপজেলার বামনপাড়া বিওপির ২৪৭ নম্বর পিলারের পাশ দিয়ে বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে বাংলাভাষী ভারতীয় তিন পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে পুশইন করে।

মধুইল বাজার থেকে বিডিআর ওই পাঁচ ভারতীয়কে আটক করে এবং ভোর চারটায় একই পথে তাদের পুশব্যাক করে।

এই পুশইন-পুশব্যাকের ঘটনায় বিডিআর নওগাঁ সিমান্তে পাহারা জোরদার করেছে।