২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইকে হত্যার দায়ে ভাইয়ের যাবজ্জীবন

জমিজমার কারণে আপন বড় ভাই ইসমাইল হাওলাদারকে কুপিয়ে হত্যার দায়ে ঝালকাঠিতে চুন্নু হওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 05:28 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

এছাড়াও তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

ঝালকাঠির অতিরক্ত জেলা ও দায়রা জজ এসএম রেজানুর রহমান সোমবার এ রায় প্রদান করেন। এ মামলার অন্য দুই আসামি চুন্নুর স্ত্রী মাহমুদা বেগম ও আব্দুর রহমান হওলাদারকে খালাস দেওয়া হয়েছে।

জেলার কাঁঠালিয়া উজেলার ইসমাইল হাওলাদার ২০০১ সালের ১৬ অক্টোবর রাতে মাছ ধরতে গেলে চুন্নু ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে। পরদিন তিনি ভান্ডারিয়া হাসপাতালে মারা যান। তার স্ত্রী কোহিনূর বেগম এ ব্যাপারে থানায় মামলা দায়ের করেন।