২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংস্কৃতিক জোট ‘বাঙালি সংস্কৃতি মঞ্চ’-এর আত্মপ্রকাশ

মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের মোট ৫৮ টি সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নিয়ে আত্মপ্রকাশ করলো সাংস্কৃতিক সংগঠনের জোট ‘বাঙালি সংস্কৃতি মঞ্চ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 04:39 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সাংস্কৃতিক সংগঠনটি আত্মপ্রকাশ করে।

আওয়ামী লীগসহ সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিএনপি-জামাত জোট সরকার অপসারণের লক্ষ্য নিয়ে এই সাংস্কৃতিক সংগঠনটির আত্মপ্রকাশ।

সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে সংগঠনটির কর্মপরিকল্পনা ঘোষণা করেন সদস্য সচিব আব্দুল মতিন ভুঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক আলমগীর কুমকুম, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বাদল, কাজী আবু জাফর সিদ্দিকী, আসলাম সানী প্রমুখ।

কর্মপরিকল্পনার মধ্যে ‘বাঙালি’ শিরোনামে একটি মাসিক পত্রিকা, প্রতি চার বছর পর পর ঢাকায় বিশ্ব বাঙালি সম্মেলনের আয়োজন ছাড়াও মুক্তিযুদ্ধের চেতনাকে টিকিয়ে রাখতে সম্ভাব্য কার্যক্রম গ্রহণের ঘোষণা দেওয়া হয়।