নড়াইলে এসএম সুলতানের ৮১তম জন্মবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৮১তম জন্মজয়ন্তী ১০ আগস্ট যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
রোববার জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কর্মসূচি গ্রহণ করা হয়।
শিল্পীর জন্মদিন উপলক্ষ্যে ১০ আগস্ট তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ, কোরানখানি ও দোয়া মাহফিল, বর্ণাঢ্য র্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা, আকর্ষণীয় নৌকাবাইচ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এছাড়া ২৫-৩১ ডিসেম্বরে সুলতান মঞ্চে সাত দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সুলতান মেলা‘ অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন সিকদার, পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামশের আলী, ফাউন্ডেশনের আজীবন সদস্য সুলতান মাহমুদসহ জেলার আইনজীবি, শিল্পী, সাংবাদিক, সুলতানপ্রেমী এবং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
