২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে ৩ দিনের আল্টিমেটাম, দাবি না মানা হলে লাগাতার ধর্মঘট

বেনাপোল কাষ্টমস হাইজের অনিয়ম ও হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবি আদায় না হলে আগামী শনিবার থেকে লাগাতার ধর্মঘটে যাবে বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 10:05 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

রোববার সিএন্ডএফ এজেন্ট এসাসিয়েশনের এক জরুরি বৈঠকে তিন দিনের সময় বেধে দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ধর্মঘটের সাথে একাত্মতা ঘোষণা করেছে বন্দর ব্যবহারকারী আরো চারটি সংগঠন।

সংগঠনগুলো হলো, আমদানি রপ্তানীকারক সমিতি, ট্রান্সপোর্ট মালিক সমিতি, সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন এবং বন্দর হ্যান্ডলিং শ্রমিক ্ইউনিয়ন।

বৈঠকে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান।

বৈঠকে নেতৃবৃন্দরা বলেন, একটি কুচক্রি মহল বেনাপোল বন্দরকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। একই দেশে অন্যান্য কাষ্টমস হাউজে এক নিয়ম আর বেনাপোল বন্দরে অন্য নিয়ম। এরই ধারাবাহিকতায় এ বন্দর দিয়ে বেশ কয়েকটি পণ্য আমদানি সুকৌশলে বন্ধ করা হয়েছে।