টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্র“পের সংঘর্ষে অর্ধশতাধিক আহত (লিড)
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের দমদমিয়া এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা রোহিঙ্গা ক্যাম্পে রোববার এক রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক মুসলিম রোহিঙ্গা আহত হয়েছে।
আহতদের মধ্যে ১৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় টেকনাফ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও টেকনাফ থানা পুলিশ জানায়, সকাল ৮টার দিকে বিবাদমান দুই রোহিঙ্গা গ্র“পের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ ও বিডিআর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, সেনা হয়রাণি এড়াতে বস্তি সদৃশ এ ক্যাম্পে মায়ানমার থেকে আসা হাজার হাজার অবৈধ মুসলিম রোহিঙ্গা বসবাস করছে।
এছাড়া কক্সবাজার জেলার কুতুপালং ও নয়াপাড়ার ইউএনএইচসিআর’র দুটি ক্যাম্পে প্রায় ২০ হাজর ৫শ’ রোহিঙ্গা বসবাস করছে।
টেকনাফ থানা নির্বাহী কর্মকর্তা বিডিনিউজকে জানান, সরকারের কাছে পাঠানো তালিকায় আরও রোহিঙ্গার নাম অন্তর্ভূক্ত করার দাবি জানানোকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে।
এদিকে ইউরোপীয় কূটনীতিকদের একটি প্রতিনিধি দল শুক্রবার দমদমিয়া এলাকা পরিদর্শন করেন এবং বর্ষা মৌসুমে রোহিঙ্গাদের নিরপাদ আশ্রয়ে সরিয়ে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
পরে রোহিঙ্গা নেতারা ছয় হাজার রোহিঙ্গার একটি তালিকা সরকারের কাছে হস্তান্তর করেন। কিন্তু এতে হাজার হাজার রোহিঙ্গা বাদ পড়েছেন বলে একটি গ্র“প অভিযোগ করে।
পুলিশ এ ঘটনায় ছয় রোহিঙ্গাকে আটক করে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
