২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি’র লিটন হত্যাকারীদের কেউ ৫ দিনেও গ্রেফতার হয়নি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিটন হত্যার চারদিন অতিবাহিত হয়ে গেলেও প্রকৃত হত্যাকারীদের এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। সূত্র জানায়, খুনীদের বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকা টুকেরবাজার, মদিনা মার্কেট, নয়াবাজারসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

লিটন হত্যাকান্ডের তদন্তে গঠিত কমিটি রোববার বিকেলে এক বৈঠকে মিলিত হয়। বৈঠকে লিটনের জন্য দোয়া, দ্রুত বিচারের পদক্ষেপ, তথ্য সংগ্রহসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। কমিটির আহবায়ক রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল (অব) নজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক - কর্মকর্তা হত্যাকান্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদেরকে আগামী ১৮ জুলাই দুপুর ১২টার মধ্যে তদন্ত কমিটি বরাবর তথ্য পেশ করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে নেতৃবৃন্দ ঢাকায় অবস্থান করায় ছাত্রদল শাবি শাখা আহুত রোববারের নির্ধারিত মানববন্ধন কর্মসূচী পালিত হয়নি।