২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে জনতা - ডাকাত সংঘর্ষে ১৮ কৃষক গুলিবিদ্ধ

মেহেরপুরের গাংনী উপজেলায় শনিবার মধ্য রাতে জনতা ও ডাকাতদের মধ্যে সংঘর্ষে ১৮ কৃষক গুলিবিদ্ধ হয়েছে। ডাকাতরা এ সময় ফারুক নামের এক কৃষককে অপহরণ করে নিয়ে গেছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 12:52 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১ টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাড়ীয়া ইউনিয়নের কুঠিভাটপাড়া গ্রামে ২০/২৫ জন ডাকাত সশস্ত্র অবস্থায় কৃষক রউফের বাড়িতে ঢুকে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ডাকাতি শুরু করে।

এ সময় ফারুক নামের এক কৃষক চিৎকার করলে প্রতিবেশীরা ডাকাতদের ঘেরাও করে ফেলে। ডাকাতরা এ সময় ফারুখকে জিম্মি করে অস্ত্র উচিয়ে গুলি করতে থাকে। এলাকাবাসী ডাকাতদের ওপর ইট মারতে শুরু করলে ডাকাতারা এলোপাতাড়ি গুলি করতে থাকে। ডাকাতদের গুলিতে ১৮ জন কৃষক গুলিবিদ্ধ হয়। ডাকাতরা এ সময় ফারুককে (২০) অপহরণ করে নিয়ে যায়।  গুলিবিদ্ধ কৃষকদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গাংনী থানা পুলিশ অপহৃত কৃষক ফারুককে উদ্ধার করতে পারেনি।

গুলিবিদ্ধ কৃষকরা হলেন, মাবুদ আলী (২৫), সিরাজুল ইসলাম (৪০), রাশিদুল ইসলাম (২১), আকরাম হোসেন (২৪), ফজলু (৫০), জাকিারিয়া হোসেন (২৫), এনামুল (২৫), মিকাইল হোসেন (২০), রবকুল (২০), ওয়ারেস আলী (২০), আরিফুল ইসলাম (২২), মহির (৪০), আসমত (২৩), হুমায়ুন (১৫), রবিউল (২০), রহিম (৩২), ইয়াকুব (৫৫) এবং তৈয়ব (২৫)।