বাংলাদেশে মার্কিন পিস কোর স্বেচ্ছাসেবীর সংখ্যা বাড়ছে : ঢাকায় পিস কোর পরিচালকের ঘোষণা
চৌদ্দ কোটি মানুষের দেশে মার্কিন স্বেচ্ছাসেবী সংস্থা পিস কোরের সদস্য সংখ্যা ৬৮ জন খুবই কম। আরও স্বেচ্ছাসেবী যুক্ত হয়ে নভেম্বরে এর সংখ্যা দাঁড়াবে ১০০-তে।
শনিবার ঢাকা সফরের শেষ দিনে আমেরিকান সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পিসকোরের পরিচালক গ্যাড্ডি এইচ ভ্যাসকুয়েজ।
তিনি বলেন, এ দেশের মানুষের সঙ্গে আমেরিকান স্বেচ্ছাসেবীরা অত্যন্ত চমৎকার কাজ করছে। এদেশে এর ভবিষ্যত খুবই উজ্জ্বল। বিশ্বের মানুষের মূল্যবোধ বিষয়ে আমাদের আরও বোঝাপড়া সৃষ্টি করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মার্কিন পিস কোরের বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর সাইলাস কেনালা, আমেরিকান সেন্টারের পরিচালক জোনাথন সেবরা ও তথ্যবিভাগের প্রধান আবুল আহসান আহমেদ আলী।
