২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওপেন হার্ট সার্জারির পথিকৃৎ ড. ক্ল্যারেন্স ডেনিস আর নেই

ওপেন হার্ট সার্জারী’র প্রতিকৃৎ ডঃ ক্ল্যারেন্স ডেনিস সোমবার ৯৬ বছর বয়সে তার নিজ অবাসস্থল মিনেসোটার সেন্ট পল এ মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

মিনেপোলিস স্টার ট্রিবিউন শুক্রবার এই তথ্য জানায়। তবে ডেনিস’র মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা হয়নি।

ডঃ ডেনিস ১৯৩০ সালে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে প্রথম হার্ট-লাং যন্ত্র তৈরীতে সাহায্য করেছিলেন। তিনি ১৯৫১ সালে হার্ট-লাং যন্ত্র ব্যবহারের মাধ্যমে বিশ্বের প্রথম ওপেন হার্ট সার্জারী করেন।

সেন্ট পল এর বাসিন্দা ডঃ ডেনিস উচ্চ মাধ্যমিক ডিগ্রী অর্জন করেন হার্ভার্ড থেকে এবং এম.ডি. ডিগ্রী নেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও তিনি মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওলজি’তে মাস্টার্স এবং সার্জারিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

১৯৫০ এর দশকে তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক এর ডাউনস্টেট মেডিকেল সেন্টারের সার্জারী বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭২ সালে ন্যাশনাল হার্ট এন্ড লাং ইনিস্টিটিউটের  মেডিকেল ডিভাইস এপ্লিকেশন প্রোগ্রামের প্রধান হিসেবেও দ্বায়িত্ব পালন করেন। তিনি ডেনিস ক্ল্যাম্প এবং ডেনিস টিউব সহ বিভিন্ন সার্জিক্যাল যন্ত্রপাতির উদ্ভাবক ও স্বত্তাধিকারি।

মৃত্যুকালে তিনি স্ত্রী মেরী, এক কন্যা, চার পুত্র, এক সৎকন্যা, এক সৎপুত্র, ১৪ জন নাতি নাতনি, এক ভাই ও এক বোন এবং আরও আত্বীয় স্বজন রেখে গেছেন।