নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নড়াইল শহরের দক্ষিণ নড়াইল এলাকায় শনিবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সুবল মণ্ডলের ছেলে সাগর (৬) সকাল ১১টায় তার বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করতে করতে পানিতে নামে। সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
