২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে এবার যৌথভাবে পালিত হবে ‘আদিবাসি দিবস‘

রাজশাহীর আদিবাসি সংগঠনসহ বিভিন্ন এনজিও যৌথভাবে আগামী ৯ আগস্ট ‘আন্তর্জাতিক আদিবাসি দিবস‘ পালন করার উদ্যোগ গ্রহণ করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 11:05 AM

Updated : 26 Apr 2022, 05:52 PM

শুক্রবার বিকেলে রাজশাহীর মিয়াপাড়ায় সাধারণ গ্রন্থাগারে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সূত্র জানায়, দিবসটি উদযাপন উপলক্ষে একটি স্টিয়ারিং কমিটি গঠনেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আদিবাসি দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও আদিবাসি মেলা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।