২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাজধানীর যানজট নিরসনে অচিরেই ঘোড়াশাল সেতু উন্মুক্ত হচ্ছে’

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, রাজধানী ঢাকার যানজট নিরসনের লক্ষ্যে অচিরেই সিলেট-ঘোড়াশাল-কালীগঞ্জ মহাসড়কে নবনির্মিত ঘোড়াশাল সেতু যানবাহন চলাচলের জন্যে খুলে দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

শুক্রবার ঢাকার অদূরে শীতলক্ষ্যা নদীর ওপর বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ঘোড়াশাল সেতু নির্মান প্রকল্প বাস্তবায়নে চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বৃহত্তর সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের সকল প্রকার যানবাহন রাজধানী ঢাকাকে বাইপাস করে ঘোড়াশাল সেতু দিয়ে পাড় হয়ে বৃহত্তর ময়মনসিংহ ও যমুনা সেতুর মাধ্যমে উত্তরাঞ্চলের ১৬ টি জেলায় চলাচল করতে পারবে। তিনি উল্লেখ করেন, ঘোড়াশাল সেতু রাজধানী ঢাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে ৪২২ মিটার দীর্ঘ ঘোড়াশাল সেতুর নির্মান কাজ শেষ হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করেছে।