আগস্টে পাকিস্তানে মিলিত হবেন সার্ক পররাষ্ট্র মন্ত্রীরা
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর দেশের পররাষ্ট্র মন্ত্রীরা আগস্টের মাঝামাঝি সময়ে পাকিস্তানে এক বৈঠকে মিলিত হবেন।
নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য ১৩তম সার্ক শীর্ষ সম্মেলনের আলোচ্য বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হবে।
এ বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরপর দুই বার সার্ক সম্মেলন স্থগিত হয়ে যায়। প্রথমে ২৬ ডিসেম্বরের সুনামির কারণে জানুয়ারির সম্মেলন মার্চ পর্যন্ত স্থগিত হয়। এরপর নিরাপত্তার অজুহাতে ফেব্র“য়ারিতে ভারত সম্মেলনে যোগদানে অস্বীকৃতি জানালে সম্মেলন পুনরায় স্থগিত হয়ে যায়।
এদিকে বৃহস্পতিবার ইসলামাবাদে শুরু হয়েছে সার্কভূক্ত দেশের স্বাস্থ্য মন্ত্রীদের দু’দিনব্যাপী বৈঠক। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এ বৈঠকে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
এ অঞ্চলে এইডস ও অন্যান্য রোগের বি¯তৃতি নিয়ন্ত্রণের কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হবে এ বৈঠকে।
এ অঞ্চলে এইডস, হেপাটাইটিস ও অন্যান্য রোগ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এসব রোগের বি¯তৃতি রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সম্মেলনে আলোচনা করা হবে।
ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভূটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা তাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বৃদ্ধির জন্য সার্ক গঠন করে।
