ফেনীতে মায়ের দায়ের কোপে ২ বছরের শিশুর মৃত্যু
ফেনীতে মায়ের দায়ের কোপে দুবছরের মেয়ে পলি নিহত হয়েছে। সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, রাত আটটার দিকে মা সাবিয়া খাতুন (২৩) যখন ঘুমাচ্ছিল, তার মেয়ে পলি তখন খেলছিল। এক সময় সাবিয়া হঠাৎ ঘুমের ঘোরে দা দিয়ে পলিকে আঘাত করলে সে মারাত্মক জখম হয়। প্রচুর রক্তক্ষরণে কিছুক্ষণ পর সে মারা যায়।
পুলিশ সাবিয়াকে গ্রেফতার করেছে। পলির পিতা বাবুলের সাথে পরিবারের বহুদিন যোগাযোগ নেই। রামচন্দ্রপুর গ্রামের মহিউদ্দিনের বাড়িতে সাবিয়া ঝিয়ের কাজ করত। তার বাড়ি নোয়াখালীর মাইজদীতে।
