সাগীর হত্যা মামলায় গোলাম কিবরিয়াকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে
যুবদল নেতা সাগীর হত্যা মামলায় গ্রেফতারকৃত গোলাম কিবরিয়াকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদ উদ্দিন (এস আই, গোয়েন্দা) তাকে জিজ্ঞাসাবাদের জন্যে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঁচদিনের রিমান্ড চান। মহানগর হাকিম শফিকুল ইসলাম কিবরিয়ার জামিন আবেদন না মঞ্জুর করে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার ট্যাপা জুয়েল নামে গ্রেফতারকৃত একজন নিজেকে হত্যাকাণ্ডে জড়িত উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
