পাবনা আওয়ামী লীগ নেতা সোহরাব উদ্দিন সোবার ইন্তেকাল
পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন সোবা বৃহস্পতিবার সকালে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউিট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোহরাব উদ্দিন সোবার মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতিতে তার আত্মার মাগফেরাত কামনা এবং পরিবার-পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
