খুলনায় চরমপন্থি ক্যাডার কালা আমজাদের লাশ উদ্ধার
বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা গাজী কামরুলের প্রধান সহযোগী চরমপন্থি নেতা আমজাদ হোসেন (৪৬) ওরফে কালা আমজাদের লাশ পুলিশ বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে। আমজাদ খুলনার বিভাগের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ ডজনখানেক মামলা রয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে দৌলতপুর থানার আড়ৎঘাটা বাইপাস সড়কের ওপর কালা আমজাদের গুলিবিদ্ধ ও কোপের আঘাতে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। প্রতিপক্ষ গ্র“প তাকে হত্যা করতে পারে বলে পুলিশ ধারণা করছে। আড়ৎঘাটা ক্যাম্পের দারোগা রাজেন্দ্র নাথ দৌলতপুর থানায় থানায় খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
এদিকে, স্থানীয় অপর একটি সূত্র জানায়, বুধবার একটি হত্যা মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতার করেছিল।
নিহত আমজাদ দৌলতপুরের আঞ্জুমান রোডের দীন মোহাম্মদের ছেলে।
