বিচার বহির্ভূত হত্যার ঘটনায় বিচার বিভাগীয় নোটিশ জারি করতে সুপ্রিম কোর্ট বিচারকদের প্রতি ব্যারিস্টার রোকনের আহ্বান
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা সংঘটিত বিচার বহির্র্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় নোটিশ জারি করতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোনারগাঁ হোটেলে বুধবার বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত নগরীর নতুন আইনজীবীদের সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ব্যারিস্টার রোকনউদ্দিন বলেন, সুপ্রিম কোর্ট বর্তমানে আস্থার সংকটে ভুগছে।
সাবেক প্রধান বিচারপতি মুস্তাফা কামাল নতুন আইনজীবীদের শপথ বাক্য পাঠ করান।
বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, বিচারপতি তফাজ্জল ইসলাম এবং অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
