২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ১৯৮৬ সাল থেকে এইডস আক্রান্ত হয়ে ৭২০০ জন মারা গেছে

ভারতে সরকারি হিসাব অনুযায়ী ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত এইডস আক্রান্ত হয়ে ৭২০০ জন  মারা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 12:58 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

এইডস নিয়ন্ত্রণ সংস্থার পরিচালক এস ওয়াই কুরেশী বলেন, এইডস রোগীর সংখ্যা দিন দিন বেড়ে গেলেও সরকারিভাবে এ সংখ্যা কম দেখানো হচ্ছে।

কুরেশী সতর্ক করে দিয়ে বলেন, সঠিক মৃতের সংখ্যা আর বাড়তে পারে। কিন্তু দেখা গেছে, অনেক সময় এইডস রোগীর মারা যাওয়াকে যক্ষèারোগী হিসেবে বিবেচনা করা হয়।

তিনি আরও বলেন, অনেকেই এইচআইভি ভাইরাস কিংবা এইডস রোগ সম্পর্কে সচেতন নয়। অনেকে আবার এইডস রোগে আক্রান্ত হলেও জানাজানির ভয়ে চিকিৎসা সেবা নেয় না।

জাতিসংঘের তথ্য মতে, ভারতে এইচআইভি ভাইরাসজনিত রোগীর সংখ্যা কমপক্ষে ৫১ লাখ। দক্ষিণ আফ্রিকার পরেই ভারতে এইডস রোগীর সংখ্যা সর্বাধিক।

বিশ্বব্যাপী এইচআইভি/এইডস রোগীর সংখ্যা ৩৯ মিলিয়ন। এর মধ্যে ২৫ মিলিয়নই আফ্রিকার বিভিন্ন দেশে ।