২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসন থেকে প্রকৃত সুফল পেতে বাংলাদেশের সুষ্ঠু পরিকল্পনা প্রয়োজন

অভিবাসন প্রশ্নে বাংলাদেশের কোনও পরিকল্পনা বা কর্মসূচি নেই। দক্ষ জনশক্তি ও ছাত্রদের অভিবাসন থেকে বাংলাদেশ সুবিধা অর্জন করতে পারছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 10:05 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

এ অবস্থার পরিবর্তন করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা দরকার। ‘বিশ্ব অভিবাসন প্রতিবেদন ২০০৫’ একথা বলা হয়েছে। মঙ্গলবার ঢাকাসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে একই সঙ্গে এ প্রতিবেদন প্রকাশিত হয়।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ থেকে অভিবাসনের চিত্রটি অস্পষ্ট, আর তাই অভিবাসন প্রশ্নে মৌলিক সংস্কার প্রয়োজন।

প্রতিবেদনে বলা হয়, অভিবাসী নারীরা বেশি সমস্যার মুখোমুখি হয়। শুধু কাজের ক্ষেত্রে নয়, সামজিকভাবে তারা সমস্যার সম্মুখীন হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বিদেশ থেকে দেশে ফিরে অনেকেই এনজিও খাতে সক্রিয় হয়ে এবং বিভিন্নভাবে নিজ দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।

এর মধ্যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুস, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরী প্রমুখ। অন্যরা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। তাদের কাজও শিক্ষার্থীদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে  আসছে।