দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে সমাবেশ
ঢাকায় সাংবাদিকদের উপর এনএসআই’র হামলা, মারধর ও মামলা দায়েরসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার বরিশালে সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ করে।
সকাল সাড়ে দশটায় অশ্বিনী কুমার হল চত্বরে বরিশালের সাংবাদিকরা এ প্রতিবাদের আয়োজন করে। এসময় সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি অরূপ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিন্টু বোস, রিপোর্টাস ইউনিটির সভাপতি মীর মনিরুজ্জামান, সাবেক সভাপতি আনিছুর রহমান প্রমুখ।
