২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডিতে ব্যবসায়ী গুলিবিদ্ধ

ধানমন্ডিতে সোমবার সন্ত্রাসীদের গুলিতে একজন ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। আহত ব্যবসায়ীর নাম হাসিবুর রহমান ওরফে হাসিব।  সে ধানমন্ডির ২৪/ডি নম্বর বাসার বাসিন্দা। তার বাবার নাম নূর মোহাম্মদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 09:57 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

আহত হাসিব বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ও পুলিশ সূত্র জানায়, জনৈক টুটুল হাসিবকে ফোনে তার বাসা থেকে বের হয়ে আসতে বলে। হাসিব বাসা থেকে বের হয়ে আসলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে।

হাসিব জানায়, টুটুল ও তার সহযোগিরা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা চেয়েছিল। তিনি চাঁদা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা এই ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।