সাংবাদিক প্রহারের ঘটনায় আইএফজে’র প্রতিবাদ
ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স (এনএসআই)’র সদস্যদের হাতে বাংলাদেশের ১০ জন সাংবাদিক মারধোরের শিকার হওয়ায় ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) সোমবার এক বর্তায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে।
সহকর্মীদের আটক করার প্রতিবাদ করলে ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স (এনএসআই)’র সদস্যরা ৭ জুলাই বৃহস্পতিবার ১০ জন সাংবাদিককে বেপরোয়া মারধোর করে। এনএসআই সদস্যরা কর্তব্যরত থাকাকালে ফটো সাংবাদিক শেখ এনামুল কবিরকে আটক করে নির্যাতন করলে তার প্রতিবাদ জানাতে গিয়ে সাংবাদিকরা এই হামলার শিকার হন।
এনএসআই’র এই ন্যাক্কারজন কাজের তিব্র নিন্দা জানিয়েছে আইএফজে এবং তারা বাংলাদেশের সরকারের কাছে এর বিচার দাবী করেছে।
আইএফজে’র সভাপতি ক্রিস্টোফার ওয়ারেন বলেন, কর্তব্যরত একজন সাংবাদিককে শারীরিক ভাবে নির্যাতন করে তার কর্তব্যে বাঁধা দেওয়া খুবই নিন্দনীয় কাজ। প্রতিবাদকারীদের ওপর নির্যাতন সত্যিকারার্থে স্বাধীন ভাবে মত প্রকাশের অধিকারকে সংকটাপন্ন করে তুলেছে।
বার্তায় আরও জানান হয়, বিএনপি’র একজন সাংসদের দায়ের করা মামলার ভিত্তিতে বাংলাদেশের দুটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে গ্রেফতারীর আদেশ জারি করে বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতাকে খর্ব করা হয়েছে।
বিএনপি সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও তার ভাইয়ের নাম জড়িয়ে বিএনপি’র ওপর এক যুবনেতা সাগির আহমেদ হত্যার কথা পত্রিকায় প্রকাশ করলে তিনি পত্রিকা দুটির নামে মামলা দায়ের করেন।
