২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ক্রসফায়ারে সর্বহারা নেতা নিহত

বরিশালে র‌্যাবের ক্রসফায়ারে সোমবার রাতে দক্ষিণাঞ্চলের সর্বহারা কামরুল গ্র“পের নেতা সুলতান আহমেদ নিহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 08:59 AM

Updated : 26 Apr 2022, 05:52 PM

র‌্যাব সূত্র জানায়, ঢাকার একটি হোটেল থেকে রোববার র‌্যাব সর্বহারার দু‘নেতা সুলতান ও ইমাম হোসেনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পর র‌্যাব সুলতানকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য সোমবার রাতে তার গ্রামের বাড়ি নেওয়ার পথে বাবুগঞ্জ উপজেলার ব্রাহ্মনদিয়া গ্রামে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও তাদের প্রতিহত করতে পাল্টা গুলি করে। দু‘পক্ষের গোলাগুলিতে ক্রসফায়ারে পড়ে সুলতান নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি শার্টার গান, দুই রাউন্ড এমজি‘র গুলি ও দুই রাউন্ড শর্টগানের গুলির খোসা উদ্ধার করে।

এদিকে, গ্রেফতারকৃত অপর সর্বহারা নেতা ইমাম হোসেনের পূর্ব অধুনা গ্রাম থেকে একটি শর্টগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।