২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ডাকাতের গুলিতে ১ জন নিহত

গোপালগঞ্জে ডাকাতির সময় ডাকাতরা শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের শ্রীজুতপুর গ্রামে রোববার গভীর রাতে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের ইমদাদ শেখের বাড়িতে গভীর রাতে সশস্ত্র একদল ডাকাত সিঁদ কেটে বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করার সময় ইমদাদ শেখের ছোট ভাই শহিদুল শেখ (২৫) তাদের বাধা দিতে এলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

গোপালগঞ্জের পুলিশ সুপার কাজী মো.ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ আমীন চৌধুরী প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মুকসুদপুর থানায় এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।