কাজী সিরাজের গাড়ি বহরে হামলা মামলায় আসামীদের জামিন মঞ্জুর
আওয়ামী লীগ থেকে সদ্য বিএনপিতে যোগদানকারী সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলামের গাড়ি বহরে হামলা সংক্রান্ত দুটি মামলার আসামীরা জামিন পেয়েছেন।
শনিবার হাইকোটের্র ডিভিশন বেঞ্চের বিচারক বিচারপতি এমএ রশিদ এবং বিচারপতি ফজলুল করিম মামলার বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামীদের জামিন মঞ্জুর করেন।
২৯ জুন ওই হামলার ঘটনার পর ৩০ জুন বোয়ালমারি ও আলফাডাঙ্গার ৯২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামী করে মামলা করেন স্থানীয় বিএনপি নেতা আকরাম মেম্বার।
ফরিদপুর-১ আসনের নির্বাচনী এলাকা সফরকালে কাজী সিরাজের গাড়ি বহরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এরপর ৩০ জুন আওয়ামী লীগের ৯২ জন নেতাকর্মীকে আসামী করে এবং ৩ জুলাই ৪২ জনকে আসামী করে বোয়ালমারি থানায় দ্রুত বিচার আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয় ।
