২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিদিন ১৪০০০ নারী ও পুরুষ এইডসে আক্রান্ত হচ্ছে

বিশ্বে প্রতিদিন ১৪০০০ নারী ও পুরুষ এইচআইভি বা এইডস রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের অর্ধেকের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

সরকারি হিসাব মতে, বাংলাদেশে এইচআইভিতে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার।

শনিবার মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসে পায়াকুট বাংলাদেশ আয়েজিত এইচআইভি ও এইডস বিষয়ক কর্মশালায় বক্তারা এ তথ্য জানান।

কর্মশালায় বক্তারা আরও জানান, প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় যত মানুষ মারা যায়, তার চেয়ে বেশি মানুষ মারা যায় এইচআইভিতে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম শমশের জাকারিয়া। দিনব্যাপী এ কর্মশালায় সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।