২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত ইসলামী ফের ক্ষমতায় আসলে ইসলামী মূল্যবোধটুকু পদদলিত হবে : চরমোনাই পীর

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর চরমোনাই  পীর মওলানা সৈয়দ ফজলুল করিম বলেছেন, এ দেশে জামায়াত ইসলামী ফের ক্ষমতায় আসলে ইসলামী মূল্যবোধটুকু পদদলিত হবে। কারণ তারা এদেশ থেকে মাদ্রসা শিক্ষা ব্যবস্থা উচ্ছেদের পায়তারা চালাচ্ছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 05:03 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিভাগীয় আলিয়া মাদ্রাসা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্ততায় তিনি এ কথা বলেন।

সম্মেলনে চরমোনাই পীর সৈয়দ মোঃ ফজলুল করীম আরও বলেন, জামায়াতের ইন্ধনে সরকার প্রতিটি মাদ্রাসায় বাধ্যতামূলক ৩০ শতাংশ মহিলা শিক্ষক নিয়োগের অবৈধ আইন পাশ করেছে। তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধ ভাবে একে প্রতিহত করার আহবান জানান।

 কেফায়েতউল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব এ টি এম হেমায়েত উদ্দিন, ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন, মাওলানা সৈয়দ রেজাউল করিম, মাওলানা আবদুর রব খাঁন প্রমুখ।