২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়া লঞ্চঘাটে অন্ধ ব্যক্তির কাছ থেকে অস্ত্র উদ্ধার

 রাজবাড়ী জেলার দৌলতদিয়া লঞ্চঘাটে এক অন্ধ ব্যক্তির কোমর থেকে একটি ভারতীয় পিস্তল উদ্ধার করেছে নৌ ফাঁড়ি পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

নৌ ফাড়ির কর্তব্যরত পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে জতন শেখ (৩৫) নামের অন্ধ ব্যক্তি তার এক সহযোগী নিয়ে ঢাকা যাওয়ার পথে পুলিশের সন্দেহ হলে তল্লাসী করে পিস্তলটি পাওয়া যায়। জতন শেখের সহযোগী দুখু মিয়া ভিড়ের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে জতন শেখ জানান, তিনি অস্ত্রটি একটি লোহার বস্তু হিসেবে ২০০ টাকার বিনিময়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

এ ব্যাপারে গোয়ালন্দ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।