২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রোক প্রতিরোধে এন্টিঅক্সিডেন্ট ডায়েট

এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলমূল এবং সবজি  স্ট্রোক প্রতিরোধে খুবই সহায়ক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

ব্লুবেরি, স্পিনাচ এবং স্পিরুলিনা স্ট্রোকের কোষগুলোকে দমন করে ক্ষতি অনেকাংশে কমিয়ে ফেলে।

মার্কিন যুক্তরাস্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নউরোসাইন্টিস্ট পলা বিকফোর্ড এবং তার সহকর্মীরা এক গবেষনায় ইঁদুরের চারটি টি গ্রুপের তিনটিকে এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডায়েট খাওয়ায় এবং একটিকে ডায়েট ছাড়া রাখে।

চার সপ্তাহ পর ইঁদুরগুলোর উপর কৃত্রিমভাবে ইস্কেমিক স্ট্রোক সৃষ্টি করা হয়। এতে দেখা যায় ব্লুবেরি এবং স্পিনাচ প্রবেশ করানো ইঁদুরগুলোর স্ট্রোকের সম্ভাবনা প্রায় অর্ধেক কমে এসেছে এবং স্পিরুলিনা প্রবেশ করা ইদুরগুলোর স্ট্রোকের সম্ভাবনা ৭৫ ভাগ কমে এসেছে।

সবগুলো খাবারের একটা কম্বিনেশন স্ট্রোকজনিত ক্ষতিকে অনেকাংশে কমিয়ে দিতে পারে  কিনা এখন সেটা নিয়ে গবেষকরা পরিকল্পনা করছেন।