খুলনায় মহিলা কারারক্ষীকে জবাই করে হত্যা
খুলনা জেলখানা স্টাফ কোয়ার্টারে বৃহস্পতিবার গভীর রাতে এক মহিলা কারারক্ষীকে জবাই করে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ৭ টার দিকে খবর পেয়ে তারা কোয়ার্টার থেকে জবাই করা অবস্থায় কারারক্ষী তন্দ্রানী দাসের লাশ উদ্ধার করে। পুলিশের ধারনা, নিহতের স্বামী সমীর দাস তাকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালিয়েছে।
নিহতের একটি কন্যা সন্তান রয়েছে। তার বাড়ি ঝালকাঠি শহরের আড়তদার পট্টিতে।
এ ব্যাপারে কারা কর্তৃপক্ষ খুলনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
