২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ জুলাই এসএসসি ও দাখিল পরীক্ষার ফল প্রকাশ

৯ জুলাই শনিবার বিকাল ৪ টায় সারা দেশে একযোগে ২০০৫ সালের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 09:29 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহের ২০০৫ সালের এসএসসি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২০০৫ সালের এসএসসি (ভোকেশনাল) এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০০৫ সালের দাখিল পরীক্ষার ফল স¦-স¦ কেন্দ্র হতে প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট কেন্দ্রের কেন্দ্র সচিবগণের নিকট হতে ঐ কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ তাদের পরীক্ষার্থীদের ফল সংগ্রহ করবেন।

পরীক্ষার্থীদেরকে স¦-স¦ কেন্দ্র-প্রতিষ্ঠান হতে ফলাফল সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও পরীক্ষার্থীরা িি.িবফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ এই ওয়েব সাইটের মাধ্যমেও ফল সংগ্রহ করতে পারবে। শিক্ষা বোর্ডসমূহ, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনও ফল পাওয়া যাবে না বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে।