২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল-বনপাড়া-নাটোর মহাসড়কের ৯নং ব্রিজের কাছে বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 07:52 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

পুলিশ জানায়,ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়লে ঘটনাস্থলে লুৎফর রহমান নিহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় আব্দুর রউফ ও তয়জালউদ্দিন প্রামাণিককে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর মারা যায়।

আশংকাজনক অবস্থায় ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।