২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ কেজি হেরোইন পাচার মামলায় ২ পাকিস্তানীর মৃত্যুদন্ড

দেশে স্মরণকালের বৃহত্তম মাদক চালান চব্বিশ কেজি হেরোইন পাচার মামলায় দুই  পাকিস্তানী নাগরিকের মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। অপর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামসুল আলম খান বৃহস্পতিবার এ রায় দেন।

মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত দুই আসামির একজন আগেই মারা যায়। তার নাম রইস খান। মৃত্যুদন্ডপ্রাপ্ত অপর আসামি আলেকজান কারাগারে আটক রয়েছে।

১৯৯৯ সালের ২০ সেপ্টেম্বর বিকেল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের একটি টিম রাজধানীর কাকরাইলের রাজমনি ইশা খাঁ হোটেলের ৯০৬ নম্বর কক্ষ থেকে ২৪ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ তিন পাকিস্তানী ইব্রাহীম, রইস ও আলেকজানকে  গ্রেফতার করে।

ক্রেতা হিসেবে মামলার অন্য অভিযুক্তরা হচ্ছে পাকিস্তানী নাগরিক ইরশাদ ও বাংলাদেশের হানিফ, আবুল কালাম, দুলাল (পলাতক) ও জাহাঙ্গীর (পলাতক)। তবে সাক্ষীদের কেউ অপরাধী হিসেবে তাদের নাম উল্লেখ না করায় বিচারক এদের খালাস দেন। মামলায় মোট ৩৩ সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ মাহমুদ হাসান এবং আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আতিয়ার রহমান জসিমউদ্দিন সরকার।