২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাদ্যযন্ত্র ও বই দিয়েছে ভারতীয় হাই কমিশন

ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি বৃহষ্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালকে বিভিন্ন বাদ্যযন্ত্র এবং সংস্কৃত, ইংরেজি ও বাংলাভাষায় রচিত বেশকিছু সংখ্যক বই  হস্তান্তর করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 06:22 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর অধ্যাপক এসএমএ ফাইজ তার কার্যালয়ে বই ও বাদ্যযন্ত্রগুলো গ্রহণ করেন।

বৈঠক শেষে অধ্যাপক ফাইজ বলেন, ভারতীয় হাই কমিশনারের সাথে তার গঠনমূলক আলোচনা হয়েছে।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন সেন্টার অব একসেলেন্স এর বিভিন্ন গবেষণা ও শিক্ষামূলক কার্যক্রমে ভারত সহযোগিতা দেবে বলে আশ্বাস পাওয়া গেছে।

বাংলা ও ইংরেজী ভাষার যেসব বই দেওয়া হয়েছে এগুলোর মধ্যে ইতিহাস, রাজনীতি, সংবিধান, সংস্কৃতি ও কলা, আন্তর্জাতিক সম্পর্ক, অভিধান, ব্যকরণ বিষয়ক বই বেশি রয়েছে। এছাড়াও ভারতের প্রাচীন সাহিত্যের শকুন্তলা, মেঘদূত ও পঞ্চতন্ত্র নামের বিখ্যাত বইগুলোর বঙ্গানুবাদ রয়েছে।

বাদ্যযন্ত্রগুলো বিশ্ববিদ্যালয়ে সংগীত ও নাট্যকলা বিভাগকে প্রদান করা হবে এবং বইগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও বিভিন্ন বিভাগীয় লাইব্রেরিতে রাখা হবে।