২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা কবলিত নীলফামারীর ঝাড়সিংহেস্বরে বাঘের আতঙ্ক

সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়া একটি চিতা বাঘের হামলার আশংকায় চার দিন ধরে আতঙ্কে  দিনযাপন করছে ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের বন্যা কবলিত ঝাড়সিংহেস্বর মৌজার শত শত গ্রামবাসী। তারা বর্তমানে রাত জেগে পাহাড়া দিচ্ছে ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 05:32 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী সাঁতরে সোমবার বিশালাকার ওই চিতা বাঘটি ওই এলাকায় ঢুকে পড়ে। এক দিকে নদীর পানি বেড়ে যাওয়ায় তিস্তা চরের গ্রামগুলোর মানুষ পানিবন্দী হয়ে দুর্বিসহ দিন কাটাচ্ছে, অন্য দিকে বাঘের হামলার আশংকায় তারা আছে আতঙ্কে। 

আতঙ্কিত শত শত গ্রামবাসী আলোর মশাল, লাঠি-বল্লম নিয়ে রাত জেগে পাহাড়া বসিয়েছে।

ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান বাঘের উৎপাতের কথা স্বীকার করে বলেছেন, গত বছর এই সময় ভারত থেকে একটি চিতা বাঘ এ এলাকায় ঢুকে হামলা করে লোকজনকে আহত করে এবং পরে গ্রামবাসীর সহায়তায় ডিমলা পুলিশ বাঘটিকে হত্যা করে।

তিনি জানান, গত তিন দিন ধরে গ্রামের বিভিন্ন স্থানে বাঘের পায়ের চিহ্ন দেখা যাচ্ছে।