কুমিল্লায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুমিল্লার তিতাস ও চান্দিনা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
কুমিল্লার তিতাস উপজেলায় ঢাকা-হোমনা সড়কের শিবপুরে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে হোমনাগামী একটি বাস আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে পানিতে নিমজ্জিত হয়।
এতে ঘটনাস্থলে বাসযাত্রী রুক্কু মিয়া (৬৫) নিহত এবং ২০ জন আহত হন।
বুধবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠের পুল এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে অজ্ঞাত পরিচয় ভ্যানযাত্রী (৩৫) নিহত হন।
ঘটনার পর চালকরা পলাতক রয়েছে। পুলিশ গাড়ি দুটি আটক করেছে।
