২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়মিত মাছ খেলে হৃদরোগের ঝুঁকি কমে

নিয়মিত মাছ খেলে শরীরে উত্তেজনার মাত্রা অনেক কমে আসে। শুধু তাই নয়, এতে হৃদযন্ত্র সম্পর্কিত ঝুঁকিও  কমে যায়। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য মিলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

বড় মাছে রয়েছে ওমেগা-৩ নামক এক ধরনের চর্বিযুক্ত এসিড। কিন্তু ছোট মাছে চর্বি কম থাকায় তা বেশি উপকারী।

ইউনিভার্সিটি অব মিনেসোটা মেডিক্যাল স্কুলের প্রফেসর রবার্ট উইলসন হৃদরোগের ঝুঁকি এড়াতে মাছের উপকারিতা নিয়ে কাজ করছেন। গবেষণা তথ্য প্রমাণের জন্য তিনি প্রায় ৩ হাজারের বেশি গ্রিক নারী-পুরুষকে বেছে নেন। এদের বেশিরভাগেরই বয়স ৪৫ বছর। গবেষকরা দেখেন, যারা সপ্তাহে ১০ দশমিক ৫ আউন্স মাছ খেয়েছে, তাদের শরীরে উত্তেজনা সৃষ্টিকারী উপাদানের মাত্রা, যেমন, সি-রিঅ্যাকটিভ প্রোটিন, যারা নিয়মিত মাছ খায়নি, তাদের তুলনায় ৩৩ শতাংশ কম রয়েছে। যারা সপ্তাহে ৫ দশমিক ৩ থেকে ১০ দশমিক ৫ আউন্স মাছ খেয়েছে তাদেরও, যারা এ পরিমাণ মাছ খায়নি, তাদের তুলনায় উত্তেজনা সৃষ্টিকারী উপাদান কম রয়েছে।

সি-রিঅ্যাকটিভ প্রোটিন এবং উত্তেজক অন্যান্য উপাদান স্ট্রোক ও হৃদরোগের কারণ। রক্ত শিরায় এই উপাদান ভারসাম্যহীন ফলকের সৃষ্টি কারা ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে।