দুগ্ধজীবী পাকিস্তানি: শুধু দুধ পান করে ৩০ বছ
বেঁচে থাকা ও স্বাস্থ্য ভালো রাখার জন্য মানুষ প্রতিদিন কতকিছুই তো খায়, কিন্তু শুধু দুধ খেয়ে ৩০ বছর ধরে অন্যদের মতো স্বাভাবিক স্বাস্থ্য নিয়ে দিব্বি জীবনযাপন করছেন এক পাকিস্তানি।
তিনি দাবি করেছেন, জন্মের পর থেকে এ পর্যন্ত দুধ ছাড়া আর কিছুই খাননি।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের দাদু এলাকার ফজল আগ্রো গ্রামের জুলফিকার আগ্রো (৩০) তার খাদ্যাভ্যাস সম্পর্কে জানান, প্রতিদিন সকালে তিনি এক লিটার দুধ ও এককাপ চা পান করেন। রাতের বেলায়ও তিনি এই একই খাবার খান প্রতিদিন।
জুলফিকার বলেন, শক্ত খাবারে তার এলার্জি আছে। শক্ত খাবার তিনি পেটে রাখতে পারেন না। খাওয়ার সাথে সাথে হরহর করে বমি করে ফেলেন। এটাই হল জুলফিকারের দুগ্ধজীবী হওয়ার যথার্থ কারণ।
প্রতিদিন আরও বেশি করে দুধ খেতে চান জুলফিকার আগ্রো। কিন্তু দারিদ্র্যের কারণে তিনি এর বেশি খেতে পারছেন না বলে জানান।
