ভারতে ঘুষের সবচে’ বড় অংশ আসে স্কুলে
ভারতে ঘুষের সবচে’ বড় অংশ কে বা কারা পেয়ে থাকে? উত্তর : বিভিন্ন স্কুল!
হ্যাঁ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (ইন্ডিয়া) এবং নয়াদিল্লির মিডিয়া স্টাডিজ প্রকাশিত করাপশন স্টাডিজ-২০০৫ এ কথাই বলছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলগুলো বছরে ৪,১৩৭ কোটি টাকা ঘুষ গ্রহণ করে।
তবে ঘুষ গ্রহণের ব্যাপারে শুধু স্কুলকেই দায়ি করা হয়নি।
দূর্নীতি ও অপরাধের তালিকায় পুলিশও রয়েছে। এক্ষেত্রে পুলিশের অবস্থান দ্বিতীয়। তারা বছরে ৩,৮৯৯ কোটি রুপী ঘুষ গ্রহণ করে।
গত বছর ভারতের স্কুলগুলোই সবচে’ বেশি ঘুষ গুহণ করে। এছাড়া সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে যাওয়া মানুষকেও ঘুষ দিতে হয়। বিদ্যুৎ বিভাগও এ তালিকার প্রথম দিকে রয়েছে। বিদ্যুৎ বিল ও নতুন লাইন নিতে গেলে ঘুষ প্রদান করতে হয়।
তবে অবাক করা বিষয় হল, পানি সরবরাহকারী প্রতিষ্ঠান দুর্নীতির তালিকায় বেশ নিচের দিকে অবস্থান করছে।
রিপোর্টে বলা হয়, তিন কোটি পরিবার সরকারি হাসপাতালে ঘুষ দিয়ে থাকে। এবং এই ঘুষের পরিমাণ আড়াই কোটি টাকা।
