২৮ দিন রিমান্ডের পর শীর্ষ সন্ত্রাসী আরমানকে জেলহাজতে প্রেরণ
চার দফায় মোট ২৮ দিনের রিমান্ড শেষে ঢাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেটের আদালত শীর্ষ সন্ত্রাসী আরমানকে বুধবার জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে ৩ জুন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) ধানম-ির বাংলাদেশ মেডিকেলের কাছে মনোয়ারা ভবন থেকে তাকে আটক করে।
এদিকে তার বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় মিরপুর থানায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এবার আর রিমান্ডের আবেদন করা হয়নি।
আরমানকে ধানম-ি থানায় অস্ত্র মামলা এবং মতিঝিল, খিলগাঁও ও মিরপুর থানায় পৃথক হত্যা মামলায় সাত দিন করে চার দফা রিমান্ডে নেওয়া হয়।
আরমানের পক্ষের আইনজীবী খান মোহাম্মদ লিয়াকত আলী দুলাল আদালতে জামিনের আবেদন জানান। মুখ্য মহানগর আদালতের বিচারক ননী গোপাল বিশ্বাস উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সূত্র জানায়, কোনও মামলায়ই আরমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি।
