২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান হাসপাতালে ভর্তি

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বুধবার হঠাৎ অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পারিবারিক সূত্রে এ খবর জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 12:07 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

বিস্তারিত কিছু না বলে মন্ত্রীর পরিবার সূত্র জানায়, সকালে মন্ত্রীকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বারিধারার এ্যাপোলো হাসপাতালের চিকিৎসকদের জিজ্ঞাসা করা হলে তারা জানান, মন্ত্রীকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন তার বেশ জ্বর ছিল। তবে তারা এখনও বিস্তারিত কিছু জানায়নি।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, পরবর্তী তিন দিন মন্ত্রীর সকল কর্মসূচি বাতিল করা হয়েছে।